গ্যালারির রহস্যময়ী রিজলা রেহান গোটা এশিয়া কাপ জুড়ে তার ছবি ভাইরাল, অবশেষে মুখ খুললেন। এশিয়া কাপ দেখেছেন অথচ তাঁর ছবি চোখে পড়েনি এমন ক্রিকেটভক্ত এখন খুঁজে পাওয়া মুশকিল। পাকিস্তানের মেয়ে রিজলার ছবি বারবার দেখা যাচ্ছিল এশিয়া কাপ চলাকালীন। তিনি কথাও বললে, সংবাদমাধ্যমের সঙ্গে। গোটা এশিয়া কাপ জুড়ে তাঁকে দেখা গিয়েছে গ্যালারিতে। ভারত-পাকিস্তান ম্যাচ থেকে তাঁর ছবি ভাইরাল হয়। এখনও তাঁর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। রিজলা রেহানের আদি বাড়ি পাকিস্তানের করাচিতে। কর্মসূত্রে তিনি আপাতত দুবাইতে থাকেন।

‘কখনও স্বপ্নেও ভাবিনি, আমি এভাবে রাতারাতি খ্যাত হয়ে যাব। তবে আমি অসাধারণ কেউ নই। আমি একজন সাধারণ পাকিস্তানি মেয়ে।’ ম্যাচের সময় কেউ আমার ছবি তুলেছে। এটা আমি গুণাক্ষরেও জানতে পারিনি। পরে এক বন্ধু হোয়াটস অ্যাপে পাঠাল আমার সেই ছবি। তার নিচে ক্যাপশন লেখা- ম্যাচ জিতেছে ভারত, আর হৃদয় জয় করেছে এক পাকিস্তানি!

‘আমি প্রথমে ভাবলাম, সেই বন্ধু ঠাট্টা করছে। পরদিন আমি আমার স্বামীকে ফোন করে বললাম কথাটা। ও বলল, হঠাৎ আসা এই খ্যাতি উপভোগ করো। কারণ এটা বেশিক্ষণ থাকবে না। তার পর আরেকজন বন্ধু আমাকে ফোন করে বলল, একটা জনপ্রিয় রেডিও স্টেশন এর লোকজন আমার খোঁজ করছে। ওরা আমার ইন্টারভিউ নিতে চায়। কোনও একদিন ভারতে যাব। এটা আমার ইচ্ছা। ওই দেশ থেকে এত ভালবাসা পেলাম। আমি ভারতীয় সিনেমার মস্ত বড় ফ্যান। বিগ বস, শাহরুখ খান, সলমান খান আর শাড়ির ভক্ত।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031