নোবেল শান্তি পুরস্কারের জন্য মাত্র ষোল বছর বয়সেই মনোনিত হয়েছেন ।  সুইডেনের গ্রেটা থুনবার্গ । গ্রেটা যদি এ বছর নোবেল শান্তি পুরস্কার জেতে, তাহলে ফের নতুনভাবে লেখা হবে নোবেলের ইতিহাস। কারণ, সে ক্ষেত্রে গ্রেটাই হবে সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী। এর আগে পাকিস্থানের মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন মাত্র ১৭ বছর বয়সে।

গ্রেটা মূলত পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেন। এই বয়সেই তার নেতৃত্ব নজর কেড়েছে গোটা বিশ্বের। টাইম ম্যাগাজিনের বিচারে গত বছর কমবয়সী প্রভাবশালীদের  তালিকায় ছিল গ্রেটা।

মূলত ছাত্রছাত্রী ও যুবকদের পরিবেশ রক্ষার কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করে গ্রেটা। পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলনেও নেমেছিলেন তিনি।

গত বছর আগস্টে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে সুইডেনের পার্লামেন্টের সামনে বিক্ষোভও করেন গ্রেটা। পরিবেশ রক্ষার্থে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাঁর বক্তৃতা নজর কেড়েছে সকলের।   

পরিবেশ রক্ষার্থে এই কিশোরীর অবদানের কথা মাথায় রেখেই তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031