কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গিকে। সেই সঙ্গে এক অস্ত্র সরবরাহকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুত্রে খবর, জঙ্গি হিসেবে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বাংলাদেশের বাসিন্দা। তাদের একজন সিলেট এবং অন্যজন খুলনার। সামসাদ মিঞা নামের সিলেটের বাসিন্দা যুবক আনসারুল্লাহ বাংলা টিমের একটি অংশের আমির ছিলেন বলে পুলিশ জেরায় জানতে পেরেছে।

 অন্যদিকে খুলনার বাসিন্দা রিয়াজুল ইসলাম সুমন গত দেড় বছর ধরে পশ্চিমবঙ্গে থাকছিল। পুলিশ অবশ্য বেশ কিছুদিন ধরেই এদের দুজনের উপর নজর রাখছিল। তবে গত মঙ্গলবার কলকাতা স্টেশনে অস্ত্রের একটি চালান সংগ্রহ করার আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বুধবার এদের আদালতে তোলা হবে। পুলিশের অনুমান, রাজ্যে এরা বড় ধরণের নাশকতা চালানোর কাজের সঙ্গে যুক্ত ছিল। এসটিএফ জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্যকে এ ব্যাপারে সতর্ক করেছিল। অক্টোবর মাসে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি থেকে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া এসেছিল রাজ্যের কাছে। গত ২০-২৫ দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছিল। ধৃতদের কাছ থেকে আল কায়েদা সংক্রান্ত বই ও লিফলেট পাওয়া গিয়েছে। বিস্ফোরক তৈরির বইও বাজেয়াপ্ত হয়েছে। ল্যাপটপ, পেনড্রাইভও উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে ভুয়া নামে আধার কার্ড। মিলেছে ভিজিটিং কার্ডও।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031