মহিলা মাদক ব্যবসায়ীকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব সিলেটের উপশহর থেকে । বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপশহরের একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম রোকসানা আক্তার। তিনি ইয়াবা সুন্দরী নামে পরিচিত। রোকেয়া জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আবদুল হামিদ চৌধুরীর স্ত্রী।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৯ এর একটি দল সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এ সময় রোকসানা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব তার কাছ থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে রোকসানাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031