ডিবি পুলিশ  চাঁদাবাজি মামলায় আলোচিত লাল মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার শহরে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের দক্ষিণ বাহারছড়া এলাকা থেকে মৃত ছৈয়দ মিয়ার ছেলে লাল মিয়া ও লাল মিয়ার ছেলে হাসান মো. বকুলকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঝিলংজা ১নং ওয়ার্ড বড়ছড়াস্থ শুকনাছড়ি এলাকার মৃত কবীর হোছাইনের ছেলে সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী নুরুল আলম বাদি হয়ে বুধবার (৩১ জানুয়ারি) রাতে কক্সবাজার সদর মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

তারা হলেন- কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে লাল মিয়া, লাল মিয়ার ছেলে রাসেল ওরফে ফরহাদ, হাসান মো. বকুল, আজাদ হোসেন ও দক্ষিণ কলাতলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. বেলাল।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জাবেদ মাহামুদ বলেন- চাঁদাবাজি মামলায় বাহারছড়া এলাকা থেকে লাল মিয়াসহ দুইজনকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুুতি চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাইছার হামিদ বলেন- বুধবার (৩১ জানুয়ারি) লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ধারায় মামলা হয়েছে। এর আগে ভুক্তভোগিরা সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের সত্যতা পাওয়ায় মামলটি আমলে নেওয়া হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930