এক গৃহবধূ দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়িতে। এ ঘটনায় সদর থানায় মামলা হলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার মৌজা মালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার বিকালে মালিবাড়ি এলাকার একটি বাড়িতে দলবেঁধে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। বর্তমানে গৃহবধূ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ী ধর্মপুর গ্রামের আহম্মদ আলী, একই গ্রামের মন্টু মিয়া ও কুপতলা গ্রামের মজনু মিয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন। তিনি জানান, ওই গৃহবধূর স্বামী ঢাকার একটি গার্মেন্টে চাকরি করেন। গত শুক্রবার বিকালে গৃহবধূ ফ্লেক্সিলোড ও মোবাইলে গান ডাউনলোড করতে বাড়ির পাশের একটি দোকানে যান। এসময় দোকান মালিক আশরাফুল তার দোকানের কম্পিউটার নষ্ট হয়েছে বলে জানায় গৃহবধূকে। এরপর আশরাফুল তাকে প্রস্তাব দেয় পাশের বাড়ির একটি কম্পিউটার থেকে গান ডাউনলোড করা সম্ভব। পরে আশরাফুল ওই গৃহবধূকে ওই বাড়িতে নিয়ে যায়। সেখানে গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে আশরাফুলসহ ৪-৫ জন ধর্ষণ করে। এরপর গৃহবধূকে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ওসি আরও জানান, এ ঘটনায় শনিবার সকালে গৃহবধূ নিজে বাদি হয়ে পাঁচজন নামীয় ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মুল আসামি আশরাফুলসহ অন্যদের গ্রেপ্তার করতে চেষ্টা চালানো হচ্ছে।

গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930