দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার আলামিনকে ঘুষের  টাকাসহ গ্রেপ্তার করেছে দিনাজপুর ।

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় ঘুষের ২০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এক নারীর কাছ থেকে জেলা পরিষদের জমির লিজ বরাদ্দ বাবদ ২০হাজার টাকা দাবি করেন সার্ভেয়ার আলামিন। ঘুষের টাকা দেওয়ার সময় দুদক হাতে নাতে আলামিনকে আটক করে।

আলামিনের বিরুদ্ধে জেলা পরিষদের জমি লিজ দেওয়ার নামে একাধিক ঘুষ গ্রহণ ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে।

দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিজুল ইমাম চৌধুরী জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তার বদলির জন্য ইতিপূর্বে দুই বার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মামলার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কার্যালয় দুদক এর উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031