দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘুষের এক লাখ টাকাসহ শ্যামনগরের সাব-রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জীকে গ্রেপ্তার করেছে । সোমবার রাত পৌণে ৯টার দিকে শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের বিকাশ মুখার্জীর পুত্র।

দুদক জানায়, সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবহাটার দায়িত্বে। কিন্তু শ্যামনগরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গোলাম রেজা ১ একর ২ শতক জমি ক্রয় করেন। ওই জমির রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তার ভাগ্নে শফিকুল ইসলামের কাছে সাব রেজিস্ট্রার টাকা দাবি করেন। তার দাবি মোতাবেক প্রথম পর্বে এক লাখ টাকাসহ সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী তার ভাড়াবাসা ডা. সাজ্জাতের বাড়িতে গিয়ে টাকা দেন। এদিকে গোপন সংবাদে দুদকের উপ-পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন দুদক কর্মকর্তারা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031