চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রবিবার বিকাল ৪টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের রোড শো’র উদ্বোধন করেন সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার সিএমপির রোড শোকমিউনিটি পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে চট্টগ্রামে এক বর্ণাঢ্য স্কেটিং রোড শো’র আয়োজন করেছে।

বর্ণাঢ্য এ রোড-শোটি এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়।

রোড শো’ তে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত পোশাক পড়ে শতাধিক রোলার স্কেটার, বাইসাইকেল আরোহী, বাদক দল অংশগ্রহণ করে। মাদক ও জঙ্গিবাদ সর্ম্পকে সচেতনতা সৃষ্টি করতে এ রোড শো’র আয়োজন করে সিএমপি।

এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম মোস্তাইন হোসেন, অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031