চট্টগ্রাম আদালতের এক পেশকারের স্ত্রীর সোনার চেইন ছিনতাই করে আবারো ধরা খেলেন জেল থেকে বের হয়েই রবিউল ইসলাম রুবেল (৩৬) ।

বুধবার (৬ মার্চ) থানা সূত্রে নিশ্চিত করা হয়ে, গতকাল নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে গ্রেফতার করা হয় তার সহযোগী শাহাদাত হোসেন বাবুকে (২৮)কেও।

গ্রেফতার রুবেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন মুছাপুর রংমালা বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এবং শাহাদাত চাঁদপুরের শাহরাস্তি থানাধীন তামটা নোয়াবাড়ি গ্রামের মো. শাহজাহানের ছেলে।

থানা সূত্রে আরো জানা যায়, গত সোমবার দিনগত রাতে নগরীর নিউমার্কেট এলাকায় পেশকারের স্ত্রী সমাপ্তি রানী প্রধানের (৪২) একটি সোনার চেইন ছিনতাই করে নিয়ে তিনি। এ ঘটনায় ঐদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, এর আগে কয়েকবার গ্রেফতার হয়ে কারাভোগ করেছে সে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930