মঙ্গলবারই আত্মসমর্পণ করতে পারেন ইঙ্গিত দিয়েছিলেন । ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আভাসও দিয়েছিলেন হানিপ্রীত ইনসান। কিন্তু, তার আগেই এ দিন তাঁকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ। চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গত এক মাস ধরে ফেরার ছিলেন বাবা গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসান। গুরমিতের সাজা ঘোষণার পর থেকেই বেপাত্তা তিনি। দিন কয়েক আগে নিজের আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে তা খারিজ করে দিয়ে আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। পরে জামিনের জন্য আবেদন করতে বলা হয়েছিল। তার পর হানিপ্রীতের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয় শীঘ্রই আত্মসমর্পণ করবেন তিনি। তবে, সে ক্ষেত্রে কিছু শর্তও দেন হানিপ্রীত। বলা হয়েছিল, সেই সব শর্তপূরণ হলেই ধরা দেবেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হল। তাঁর বিরুদ্ধে গুরমিতের একাধিক বেআইনি কাজে সাহায্য করা, পঞ্চকুলা ও সিরসায় বিশৃঙ্খলায় মদত দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে।
সূত্র: আনন্দবাজার

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930