ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নতুন ৮টি শয্যা স্থাপন করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের । শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইসিইউতে নতুন ৮ শয্যার উদ্বোধন করেন শিক্ষা উপ-মন্ত্রী ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নতুন ৮টিসহ হাসপাতালটিতে আইসিইউর মোট শয্যা সংখ্যা দাঁড়ালো ৩০টি। এরমধ্যে সাধারণ রোগীদের ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে ২০টি এবং করোনভাইরস রোগীরা ব্যবহার করবেন ১০টি।

এর আগে, ১৯৬০ সালে ৫টি আইসিইউ ব্যাড নিয়ে চমেক হাসপাতালের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার প্রায় ৪৫ বছর পর ২০০৫ সালে আইসিইউ সংখ্যা বেড়ে ১২টি আইসিইউ ব্যাডে উন্নীত হয়।

এরপর সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) যুক্ত হয় আরো ৮টি আইসিইউ শয্যা । এ নিয়ে সাধারণ রোগীদের জন্য আইসিইউ শয্যার সংখ্যা দাঁড়ালো ২০টিতে।

এছাড়া কোভিড রোগীদের জন্য রয়েছে ১০টি আইসিইউ শয্যা । আইসিইউ সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে রোগীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

এ সময় শিক্ষা উপ-মন্ত্রী ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চট্টগ্রামে আইসিইউ সংকট বহুদিনের।

চমেক হাসপাতালের আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে সংকটাপন্ন রোগীরা আরও সহজে সেবা পাবেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031