f_111168

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে চলন্ত একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। পুলিশের ধারণা তীব্র গরমের কারণে গাড়ির ইঞ্জিন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার দুপুর একটার দিকে গাড়িটিতে আগুন লাগে। পরে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, তীব্র গরমে ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে (ঢাকা মেট্রো গ ৩৭-২৪১৫) আগুন লাগতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির চালক বাবুল ইসলাম বলেন, গাজিপুরের কাশিমপুর থেকে এক সহকর্মীকে নিয়ে খিলগাঁও এক এসপির বাসায় যাচ্ছিলেন। ফ্লাইওভার অতিক্রম করার সময় ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন ধরে যায়। এসময় তারা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930