শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বগুড়ায় । বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত শফিকুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, তারা দুই ভাই কাজের উদ্দ্যেশে নীলফামারী থেকে কুমিল্লাগামী একটি বাসে রওনা দেন। বাসটি বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌছলে শফিকুল চলন্ত বাস থেকে জানালা দিয়ে লাফ দিয়ে মহাসড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় হাইওয়ে টহল পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই বলেন শফিকুল মানসিক প্রতিবন্ধী ছিলেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930