চা-বাগানের দুজন চা-শ্রমিক সেফটিক ট্যাংকে পড়ে মারা গেছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর । শুক্রবার দুপুরে উপজেলার চাতলাপুর বাউরি টিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাচা দুর্গাচরণ বাউরি লাল (৫০) ও ভাতিজা রাজু বাউরি (২২)। দুজনের বাড়িই চাতলাপুর বাউরি টিলায়।

জানা যায়, ওই ট্যাংকে নিজের গরু পড়ে গেলে তা বাঁচাতে প্রথমে চাচা চেষ্টা করেন। এসময় তিনিই ট্যাংকে পড়ে যান। পরে চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজাও পড়ে যান। পরে কুলাউড়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনি বিকাল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31