বাস চাপায় আজিজুর রহমান ভেগল নামে এক গুড় ব্যবসায়ী নিহত হয়েছে নাটোরের লালপুরের লক্ষীপুরে । সোমবার সকালে লালপুর- ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ মন্ডলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ও স্থানীয়রা জানায়, আজিজুর ভোড়ে সাইকেলে করে ঈশ্বরদীতে গুড় বিক্রি করতে যাচ্ছিলেন। পথে লক্ষীপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930