পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় চারজন বাংলাদেশি কিশোরকে আটক করেছে বিজিবি জয়পুরহাটের । রবিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ সদরের বনগাঁও এলাকার মোশারফ হোসেন, একই জেলার ছড়ার পাড় গ্রামের শাকিল আহম্মেদ ও কদমতলী গ্রামের ফুলমিয়া এবং নেত্রকোণা জেলার বারহাট্টা গ্রামের কামরুল ইসলাম।

কয়া ক্যাম্প কমান্ডার আবু সাঈদ বলেন, আটক কিশোররা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। দুপুরে তারা কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল,  এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে অনুপ্রবেশের দায়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031