নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক এবং হেলপারের মৃত্যু হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে । আজ ভোর ৬টার দিকে ছালাভরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকচালক সুজন (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।

রফিকুল ইসলাম বলেন, সকালে সিমেন্ট বোঝাই ট্রাক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে   পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সুজন ও হেলপার মারা যায়।

লাশ দু’টি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930