জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির মধ্যে দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারিভাবে বরাদ্দ ত্রাণের চাল চুরি ও ওএমএসের চাল কালোবাজারে বিক্রির ঘটনায় জড়িতদের মোবাইল কোর্টে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে খাদ্য সহায়তা প্রার্থীদের তালিকা প্রণয়ন ও বিতরণে সমন্বয়হীনতা-দুর্নীতি-স্বজনপ্রীতি-দলীয়করণ বন্ধ করা এবং সঠিক তালিকা প্রণয়ন ও সুষ্ঠুভাবে বিতরণের দাবি করেছে দলটি।

শুক্রবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে দলটির সভাপিত ও সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বারবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পরও করোনা সংকটকালে লকডাউন পরিস্থতিতে দেশের হঠাৎ কর্মহীন নিরূপায় অসহায় মানুষের জন্য সরকার যে খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে, সেই কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে বহু জায়গাতেই প্রকৃত খাদ্য সহায়তাপ্রার্থীর তালিকা প্রণয়ন ও খাদ্য বিতরণে সমন্বয়হীনতা-দুর্নীতি-স্বজনপ্রীতি-দলবাজি-দলীয়করণ করা হয়েছে। এছাড়া ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ত্রাণের চাল আত্মসাৎ ও চুরি, মজুদদারির ঘটনার খবর আসছে।

বিবৃতিতে নেতারা এই দুর্নীতির ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে দল না দেখে, মুখ না দেখে এসব দুর্নীতিবাজ, চোর, আত্মসাৎকারী, কালোবাজারি, মজুদদারদের মোবাইল কোর্টে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

করোনা সংকটকালে গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ চাল নিয়ে এক শ্রেণির অসাধুদের চালবাজির খবর আসে। যদিও প্রথম থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিষয়ে যেন দুর্নীতি না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেছেন। গণমাধ্যমে উঠে আসা সংবাদের পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করবেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930