চিকিৎসার নামে ভন্ডপীর আবদুল মজিদের হাতে ধর্ষণের শিকার হয়েছে এক নববধূ (২০) টাঙ্গাইলের ধনবাড়ীতে । এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নববধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই ভন্ডপীরের ছেলে শাহদত হোসেন (৩০) কে আটক করেছে। তবে এ ঘটনার নায়ক ভন্ডপীর আ. মজিদ (৫০) পলাতক রয়েছে।

ধনবাড়ী থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরসভার হবিপুর গ্রামের ওই নববধূকে পাশের বাড়ির ভন্ডপীর আবদুল মজিদ ভূইঁয়া (৫০) চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি ওই নববধূ প্রথম দিকে লোকলজ্জার ভয়ে চেপে গেলেও পরবর্তীতে তার স্বামী ও শ^াশুড়িকে জানায়। পরে ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রভাবশালী ভন্ডপীর আবদুল মজিদ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ধনবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোসযোগ্য না হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞসাবাদের জন্য ভন্ডপীরের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার হোতা পলাতক ওই ভন্ডপীর আ. মজিদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930