একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে চীন সফলভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ।

এ পরীক্ষাকে প্রতিরক্ষামূলক বলে দাবি করে চীনা মন্ত্রণালয় বলেছে, একদিন আগে চীনা ভূখণ্ডের ভেতরের ভূমি থেকে আকাশে নিক্ষোপযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তির পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে।

তবে কোনা দেশকে লক্ষ্য করে এই প্রযুক্তি পরীক্ষা করা হয়নি বলে বেইজিং দাবি করছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের ফলে চীন উদ্বিগ্ন। এছাড়া, ভারতও সম্প্রতি তার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। এ ক্ষেপণাস্ত্র চীনের গভীরে আঘাত হানতে সক্ষম বলে জানা যায়। এছাড়া, দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ নিয়ে আমেরিকার সঙ্গে চীনের দ্বন্দ্ব মারাত্মক রূপ ধারণ করেছে। ধারণা করা হচ্ছে- এসব প্রেক্ষাপটকে সামনে রেখেই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা করল চীন।

সূত্র: আইআরআইবি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031