আবার চালু হচ্ছে চীনের দ্রুতগতির বুলেট ট্রেনগুলো । সেই সঙ্গে বাড়ছে গতিবেগও। ঘণ্টায় সাড়ে তিনশো কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ফুশিং নামের এই ট্রেনগুলো। এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমবে।

এর আগে ২০১১ সালে সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার। কিন্তু তার আগে দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রী মারা যায়। আগামী সপ্তাহ থেকে এসব ট্রেনের কয়েকটিকে আবার চালু করা হবে। ২১ সেপ্টেম্বর থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে। জরুরি সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে।

রেল কোম্পানিগুলো রেলপথের উন্নয়নের জন্য কাজ করছে যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে পারে। চীনের মোট রেলপথ ১৯ হাজার ৯৬০ কিলোমিটার লম্বা বলে অনুমান করা হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031