পাট ও তৈরি পোশাক খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীন। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। জিনপিংয়ের এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে দু’দিনের সফরে বাংলাদেশে পা রাখেন জিনপিং। এরপর বিকাল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে একান্ত আলোচনায় বসেন তিনি। আলোচনার পর হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকের পর দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়। এরপর বিবৃতি পাঠ করেন দুই নেতা। বিবৃতি পড়া শেষে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
পররাষ্ট্র সচিব বলেন, ‘দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে পারষ্পারিক সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে। আমাদের সম্পর্ক এখন কৌশলগত সম্পর্কে পরিণত হয়েছে। এখন দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং এর ব্যাপ্তি বাড়বে।’ তিনি জানান, দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝতো স্মারক সই হয়েছে। এর মধ্য দিয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগ, অবকাঠামো, সড়ক, রেল, জলপথ, আইসিটি, তথ্য, মেরিটাইম সহযোগিতা ইত্যাদিসহ নতুন কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিক উন্মোচিত হয়েছে। তিনি বলেন, ‘চীন পাট এবং তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী।’
পররাষ্ট্র সচিব বলেন, কৌশলগত সম্পর্কে উত্তীর্ণ হওয়ার ফলে বাংলাদেশ ও চীনের আর্থ-সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য বিষয়াদির ব্যাপ্তি আরও বাড়বে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930