চীন স্পষ্ট বার্তা দিলো তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোনালাপ করেছেন। তাতে তিনি সাফ জানিয়ে দেন, তাইওয়ান শুধুমাত্র চীনের। এক বিবৃতিতে ফোনালাপের বিষয়বস্তু প্রকাশ করেছে বেইজিং। এতে বলা হয়েছে, তাইওয়ান চীনের একটি অংশ এবং কেউ সেটা পাল্টে দিতে পারবে না। চীনা প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তাইওয়ান ইস্যু যদি ঠিকভাবে হ্যান্ডেল করা না হয় তাহলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে তার ক্ষতিকর প্রভাব পড়বে।

উল্লেখ্য, দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন। কিন্তু, তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। বেইজিং গত ৪০ বছর ধরে তার কূটনৈতিক চাপ সৃষ্টি করে বিশ্বকে তাইওয়ান থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করছে।
কিন্তু পশ্চিমা দেশগুলো ক্রমেই তাইওয়ানের প্রতি তাদের সমর্থন বৃদ্ধি করে চলেছে। ফলে বিশ্বেও প্রভাব বাড়ছে তাইওয়ানের। এমন প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রকে সাবধান বার্তা দিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930