দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করার পরও এইচএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে একদল শিক্ষার্থী সীতাকুণ্ড ডিগ্রি কলেজের । গতকাল রবিবার দুপুর ১টায় উপজেলা পরিষদের সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তারা অবস্থান নেয়। এসময় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। তবে তাৎক্ষণিক বিষয়টি দেখে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমের উপস্থিতিতে আনসার ও পুলিশের একটি টিম শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা সীতাকুণ্ড ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় মোট ৬ বিষয়ে অকৃতকার্য হয়। কলেজ কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্তে তারা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে গতকাল দুপুরে সড়ক অবরোধ করে। পরে ব্যর্থ হয়ে তাদের ফিরে যেতে হয়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930