দরিদ্র নারীর নামে বরাদ্ধকৃত ভিজিডি কর্মসূচির ২৪০ কেজি চাল আত্মসাতের ঘটনায় ২ নং নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে । দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল করা হয়েছে।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগী কয়েকজন নারীর নামে বরাদ্ধকৃত চাল উত্তোলন করে আত্বসাতের অভিযোগ উঠে ২নং নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ছাত্রলীগ নেতা হারুন মিজির বিরুদ্ধে।

এ ঘটনায় জরিনা বেগমসহ কয়েজন ভূক্তভোগী নারী ২৫শে মার্চ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য, দুদক নোয়াখালী অঞ্চল, জেলা প্রশাসক ও  জেলা ছাত্রলীগ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন।

ছাত্রলীগ নেতা হারুন মিজি বলেন, চাল আত্বসাতের ঘটনা সঠিক নয়, ছাত্রলীগের দু’গ্রুপের অভ্যন্তরীন বিরোধকে কেন্দ্র করে কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান শুভ বলেন, ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা গঠনতন্ত্র বিরোধী কাজ করায় এবং দরিদ্রদের চাল আত্বসাতের ঘটনায় ওই কমিটি বাতিল করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930