টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ আল আমীন খান (৩০) নামে এক ছাত্রলীগ নেতা ও তার স্ত্রী নাসরিন আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কচুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আল-আমীন খান উপজেলার কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আড়াইপাড়া গ্রামের মোফাচ্ছেল খানের ছেলে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, আটক ওই দম্পতি দীর্ঘদিন ধরে সখীপুরসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031