মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় সুইট হোসেন (২১) নামের এক ছাত্রলীগ নেতা  নিহত হয়েছেন মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর-মাঝপাড়া সড়কে। মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত সুইট হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে ও বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- ঘটনার সময় সুইট হোসেন মোটর সাইকেলযোগে মুজিবনগর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাটি বোঝায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার ধারের প্রাচীরের সাথে ধাক্কা খান। মাথায় আঘাতপ্রাপ্ত হলে দ্রুত তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করে থানায় নিয়েছে।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930