ছেলেধরা সন্দেহে জনি (৩০) নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী বগুড়ার নন্দীগ্রামে ।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জনি জেলার কাহালু উপজেলার বাতোই কাজি পাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের পাশে বাচ্চারা খেলা করছিল। জনি ওই বাচ্চাদের পাশ দিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। তার ঘোরাফেরা সন্দেহ জনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটানস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।  

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান,  ছেলেধরা সন্দেহে স্থানীয় জনতা জনি নামের যুবককে আটক করে। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে থানায় নেয়া হয়েছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031