আশরাফুল ইসলাম নামের নয় বছরের এক শিশু কারাগারে বন্দি বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় জেলার মুলাদী পৌর সদরের ডাক বাংলোর মোড়ে।
নিহত আশরাফুল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের লিটন চৌকিদারের পুত্র। মুলাদী থানার ওসি মোঃ মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিটন একটি মামলায় বরিশাল কারাগারে বন্দি রয়েছেন।
শুক্রবার বাবার সঙ্গে দেখা করে আশরাফুল তার মায়ের সাথে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পরে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় শিশু আশরাফুলকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930