র‌্যাব রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে । বাড়ির ভেতর থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া র‌্যাবকে উদ্দেশ্য করে কয়েক দফা হাতবোমা ছুড়েছে সন্দেহভাজন জঙ্গিরা।

টাঙ্গাইলের জঙ্গি আস্তানা থেকে আটক দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জঙ্গিরা ভেতরে বিস্ফোরণ ঘটায় এবং র‌্যাবকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়ে মারে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান মঙ্গলবার ভোরে সংবাদ সম্মেলনে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে আটক দুই ভাইয়ের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। বাড়িটি ছয়তলা। এর পঞ্চম তলায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান। সেখানে থেকে তারা বেশ কয়েকটি আইইডি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

র‌্যাবের মুখপাত্র জানান, র‌্যাবকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলও নিক্ষেপ করেছে জঙ্গিরা। সে সময় জঙ্গিদের সঙ্গে বেশ কয়েকবার র‌্যাবের গুলি বিনিময় হয় বলেও জানান তিনি।

মুফতি মাহমুদ জানান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশের এই এলাকাটি ঘনবসতিপূর্ণ। আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করে ফাইনাল অভিযান শুরু হবে।

র‌্যাবের মুখপাত্র বলেন, আমরা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমপর্যণের আহ্বান জানিয়েছি। তারা এতে সাড়া দিলে ভালো। না হলে আমরা প্রস্তুতি নিয়ে অভিযান শুরু করবো।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930