একটি সুপারমার্কেটে হামলা চালিয়েছে এক জঙ্গি। হামলায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ট্রেবেস শহরের । এছাড়া তার হাতে জিম্মি রয়েছে আরো এক ব্যক্তি। হামলাকারী নিজেকে জঙ্গিগোষ্ঠী আইএস এর সদস্য বলে দাবি করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কেটটি ঘিরে রেখেছে পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি।

বার্তা সংস্থা এএফপি’র খবরে নিহতের সংখ্যা দু’জনের কথা উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা সোয়া এগারোটার দিকে হামলাকারী জঙ্গি সুপারমার্কেটে প্রবেশ করেন। এরপর মার্কেটের অভ্যন্তরে গুলির শব্দ পাওয়া যায়। সেখানে অন্তত এক ব্যক্তিকে জিম্মি করা হয়েছে। এর পর থেকেই মার্কেটটি ঘিরে রেখেছে ফরাসী পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে তারা গোলাগুলির শব্দ শুনেছেন।
এর আগে সুপারমার্কেটের পাশ্ববর্তী কারকাসোনে শহরে জগিং করার সময় গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য। ধারণা করা হচ্ছে, সুপারমার্কেটে হামলাকারী জঙ্গিই তাকে গুলি করেছে। এতে কাধে গুলিবিদ্ধ হন তিনি। তবে পরিস্থিত গুরুতর না। পুলিশ ইউনিয়নের সেক্রেটারি ইয়েভেস লেফেব্রে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু বলেন নি তিনি।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, হামলার পর পুরো এলাকাটিতে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ চার্লস ফিলিপ পরিস্থিতি ‘খুবই সংকটজনক’ বলে মন্তব্য করেছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031