স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তারা সরকারঘোষিত ১০ দিনের সাধারণ ছুটির মধ্যে অফিস করবেন ।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিকালে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস বিশ্বের ১৯৫টির অধিক দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন নতুনভাবে অসংখ্য মানুষ এই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই ভাইরাসের বিস্তার রোধে ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এসময় করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা এবং এ সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জননিরাপত্তা বিভাগের করোনাভাইরাস প্রতিরোধে একটি সেল গঠন করা হয়েছে। এতদসঙ্গে সার্বিক কার্যক্রম তদারকির জন্য নিন্মবর্ণিত কর্মকর্তা-কর্মচারীগণ তারিখ ও সময়ে তাদের দায়িত্বপালন করবেন।

এর মধ্যে ২৬ মার্চ রাজনৈতিক-৬ অধিশাখার সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মাইনুল আমিন, ২৭ মার্চ রাজনৈতিক-৩ অধিশাখার সিনিয়র সহকারী সচিব, ২৮ মার্চ প্রশাসন-৩ অধিশাখার উপসচিব আবু হাসানাত মো. মঈনউদ্দিন, ২৯ মার্চ এনটিএমসি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, ৩০ মার্চ পুলিশ-৫ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মুঃ আসাদুজ্জামান, ৩১ মার্চ রাজনৈতিক-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব কাইজার মোহাম্মদ ফারাবী, ১ এপ্রিল আনসার-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ জাহেদুর রহমান, ২ এপ্রিল বাজেট-১ অধিশাখার উপসচিব আবু নাছের ভূঁঞা, ৩ এপ্রিল সীমান্ত-৩ অধিশাখার উপসচিব আরিফ আহমেদ খান এবং ৪ এপ্রিল প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমান দায়িত্বপালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিদিন দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে ওই শাখার কর্মচারীরা অফিস করবেন। এছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে গণমাধ্যমে তথ্য সরবরাহ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031