জব্দ করা হয়েছে পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা দেওয়া সেই কার্গো । গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মোংলা থেকে এমভি জামান-২ নামের কার্গোটি জব্দ করা হয়।

সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, কার্গোটিকে মঙ্গলবার বিকেলে মোংলার নৌ পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় জাহাজের সুকানি ও মাস্টারকে আসামি করে মামলা করেছেন পিরোজপুর সওজের সার্ভেয়ার প্রজিত হালদার।

তিনি আরও বলেন, সেতুর প্রতিটি পিলারের মাঝে ৩০০ ফুট গ্যাপ থাকা স্বত্বেও এ দুর্ঘটনার কারণ হতে পারে অদক্ষ চালক ও দ্বায়িত্বহীনতার অভাব।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শেখ নাবিল হোসেন বলেন, ‘আমরা সেতুর পিলারটি পর্যবেক্ষণ করেছি। মূল সেতুর পিলারে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরের সুরক্ষা প্রলেপ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সোমবার রাত ১০টার দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে এমভি জামান-২ নামের বালুবোঝাই একটি কার্গো ধাক্কা দেয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930