ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন ও জর্জিয়ার ৫ কোটি মানুষের ভিসামুক্ত সফর অনুমোদন করেছে। এ বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে বিরোধ ছিল। কিন্তু সমঝোতার ভিত্তিতে তার অবসান হয়েছে। ফলে ভিসা ছাড়াই ওই দুটি দেশের মানুষ ইউরোপ সফর করতে পারবে। লন্ডনের অনলাইন ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ও ইউরোপীয়ান পালামেন্ট বুধবার দিবাগত শেষ রাত অবধি সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালায়। অবশেষে তারা একটি মেকানিজমে একমত হয়। তাতে বলা হয়, ভিসামুক্ত এই চলাচল স্থগিত করা হতে পারে জরুরি অবস্থার প্রেক্ষিতে। উল্লেখ্য, ইউক্রেন ও জর্জিয়া সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে স্বাধীন হওয়া দুটি দেশ। তারা মস্কো থেকে নিজেদেরকে আরও দূরে সরিয়ে নিতে চায়। একই সঙ্গে তারা চায় পশ্চিমাদের ঘনিষ্ঠ হতে। কিন্তু তাদেরকে সেই সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নÑ এটা ভেবে তাদের মধ্যে হতাশা বাড়ছিল। ইউক্রেনের জনসংখ্যা সাড়ে চার কোটি। অন্যদিকে জর্জিয়ার জনসংখ্যা ৫০ লাখ। এ দুটি দেশ ইউরোপে অবাধে অর্থাৎ ভিসামুক্ত চলাচলের দাবি জানিয়ে আসছে অনেকদিন ধরে। কিন্তু গত বছর শরণার্থী সঙ্কট শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এমন দাবিতে অনেকটা নার্ভাস হয়ে পড়ে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930