স্বাধীনতার ৪৬ বছরে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। তবে বিজয়কে পুরোপুরি সংহত করা যায়নি। এখনো এ দেশে সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আজ শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।
আজ ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়। পূব আকাশে সূর্য উঁকি দেয়ার পর সকাল সাড়ে ৬টার কিছু পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বেদীতলে শহীদদের উদ্দেশে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই নেতা শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031