যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার বিষয়টি লিখিতভাবে জাতিসংঘকে জানিয়েছে । প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে পাঠানো ওই চিঠিতে এও বলা হয়েছে যে, ওয়াশিংটন আলোচনা প্রক্রিয়ায় অব্যাহতভাবে যুক্ত থাকবে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, গত জুন মাসে ডনাল্ড ট্রাম্পে এই চুক্তি থেকে সরে যাওয়ার কথা প্রথম ঘোষনা দিলে আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে। তিনি বলেছিলেন, ওই চুক্তির ফলে চাকুরি হারাবেন লক্ষ লক্ষ মার্কিনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার চুক্তি থেকে সরে যাওয়ার এই লিখিত ঘোষণাকে বহুলাংশে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কেননা, কোন সদস্যদেশ চুক্তি থেকে সরে যাওয়ার অভিপ্রায় ২০১৯’ এর ৪ঠা নভেম্বরের আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবে না।
এরপর চুক্তি থেকে প্রত্যাহার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে আরো এক বছর সময় লাগবে। অর্থাৎ, সময়টা হবে ২০২০ সালে পরবর্তী মার্কিন নির্বাচনের কয়েক সপ্তাহ পর। সে সময় নতুন কোন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকলে তিনি এ চুক্তিতে পূনরায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিতে পারবেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930