জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঝটিকা এক সফরে ঢাকায় আসছেন। আগামী ১৮ই নভেম্বর পৌছাবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্র বলছে, তারো কোনো বাংলাদেশে বিশেষ আমন্ত্রণে ২৪ ঘন্টারও কম সময়ের জন্য ঢাকায় আসবেন।

এখান থেকে পরদিন অর্থাৎ ১৯শে নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় আসেমে পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন তিনি। ওই সফর সংশ্লিষ্ট কুটনৈতিক সূত্রগুলো বলছে, রোহিঙ্গা ইস্যুতে, বিশেষ করে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং এ সংকট
মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার বার্তার বিষয়টি স্পষ্ট হবে এই সফরে

প্রসঙ্গত, জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। জাপানকে সমর্থন করে বাংলাদেশ সদস্যপদটির প্রত্যাহার করেছিল।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031