সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন । প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ সদস্যর আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।

একই সঙ্গে বিচারিক আদালতে থাকা ওই মামলা দু’টির যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হওয়ায় মোহাম্মদ হোসেন ও রফিকুল আমীনকে কারাগারেই থাকতে হচ্ছে।

দুই মামলায় জামিন চেয়ে গত আগস্টে আপিল বিভাগে আবেদন করেছিলেন ডেসটিনির শীর্ষ এই দুই কর্মকর্তা। আবেদনটি চেম্বার বিচারপতির আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। গত রোববার শুনানি নিয়ে আজ এই আদেশ দিলেন আদালত।

আদালতে ডেসটিনির দুই শীর্ষ কর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী এম মইনুল হাসান। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031