i gঢাকা ১৩ মে :এ কে এম শহীদুল হক আইজি  পুলিশ বলেছেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে পুলিশ। এ দুটি বিষয়ের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।

আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজি বলেন, কিছু পুলিশ সদস্যদের জন্য পুরো পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ওই সব সদস্যের জন্য পুলিশের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে।

এর আগে তিনি প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেলে তিনি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগদান করবেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930