র‌্যাব চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঝইর গ্রাম থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে । সোমবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নাচোলের ফুরশেদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. বাইরুল ইসলাম (৩৪) ও একই এলাকার মোমতাজ হোসেনের ছেলে  মো. শফিকুল ইসলাম (৪৮)।

র‌্যাব ক্যাম্পের ইনচার্জ সাঈদ আব্দুল্লাহ আলমুরাদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাতে নাচোল উপজেলার আঝইর এলাকায় একটি পেয়ারা বাগানে অভিযান চালায়। ওই সময় জেএমবির সদস্যরা সেখানে গোপন বৈঠক করছিলেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও বাইরুল ও শফিকুলকে আটক করা হয়।

ওই র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক বাইরুল ও শফিকুল জেএমবির সক্রিয় সদস্য। গত ২২শে জানুয়ারি শিবগঞ্জে শিবনারাণপুরে র‌্যাবের অভিযানের সময় কৌশলে তারা পালিয়ে যান। আটককৃতদের নাচোল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031