করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো । বুধবার বিকাল চারটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করেন। একজন নার্সকে টিকাদানের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানাসহ আরও কয়েকজন টিকা নেন।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা হাসপাতালে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্টরা।

বিকাল চারটার কিছু পর কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র নার্স রুনু বেরোনিকা কস্তাকে টিকা প্রদানের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিজ কস্তার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি কস্তাকে জিজ্ঞাসা করেন, ‘ভয় পাচ্ছ না তো’। জবাবে কস্তা বলেন, ‘জ্বি না’।

পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরও চারজনকে টিকা প্রদান করা হয়। এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। এ সময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

কর্মসূচির উদ্বোধনী দিনে কুর্মিটোলা হাসপাতালে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ২৫ জন মানুষকে টিকা প্রদান করা হবে বলে জানা গেছে। এদের মধ্যে ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক এবং আরও কয়েকটি পেশার মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল থেকে কয়েকদিন ধরে ঢাকার চারটি হাসপাতালে প্রায় পাঁচশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হবে, তাদের সবাই স্বাস্থ্যকর্মী। বাকি তিনটি হাসপাতাল হচ্ছে – উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

দেশে পুরোপুরি টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। শুরুতেই পাবেন সম্মুখ সারিতে থাকা বিভিন্ন পেশার মানুষেরা। পাশাপাশি ৫৫ বছরের ঊর্ধ্বে বয়সের ব্যক্তিরাও টিকা নেয়ার সুযোগ পাবেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031