শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলক টিকা নিতে হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এ সময়ে কারও শারীরিক সমস্যা থাকলে তা অধিদপ্তরকে লিখিতভাবে জানাতে হবে। এ বিষয়ে দুই-এক দিনের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।

জানা গেছে, আগামী অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে সব প্রস্তুতি শুরু করা হয়েছে। যেহেতু সংক্রমণ ও মৃত্যুর হার কমছে। পুরোদমে ভ্যাকসিন দেওয়ার কাজও চলছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলক টিকা দুটি ডোজ নিতে হবে। যদি কারও শারীরিক সমস্যা থাকে তবে তা লিখিতভাবে অধিদপ্তরকে জানাতে হবে। তাদের বিষয়ে অধিদপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আমাদের রয়েছে। নতুন করে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে হবে। করোনা সংক্রমণের হার কত শতাংশে নামলে আমরা স্কুল-কলেজ খুলতে পারি আগামী সপ্তাহের শুরুতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমরা সশরীরে শ্রেণিপাঠ কার্যক্রম শুরু করতে চাই।’

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিভি, রেডিও ও অনলাইনে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে সরকার।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930