ভারত সরকার খোলাবাজারে আগামী ১লা মে থেকে করোনা ভাইরাসের টিকা বিক্রি অনুমোদন দিয়েছে । তবে কোনো কেমিস্টস অথবা ফার্মাসিতে বিক্রির জন্য পাওয়া যাবে না টিকা। শুধু হাসপাতাল এবং অনুমোদিত টিকাদান কেন্দ্র এসব টিকা দিতে পারবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, সিনিয়র কর্মকর্তারা বলেছেন, টিকা দেয়ার পরের প্রতিকূলতা রেকর্ড করা হবে কো-উইনে এবং খুঁটিয়ে খুঁটিয়ে তা পর্যবেক্ষণ করা হবে। এমন ইভেন্টের নাম দেয়া হয়েছে অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাজেশন (এইএফআই)। আগামী দু’দিন এইএফআইয়ের জন্য শনাক্তকরণ, অনুসন্ধান ও ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসক এবং সাধারণ মানুষদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে পারে। এই পষিদ সুনির্দিষ্ট লক্ষণ শনাক্ত করবে, যার পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন হতে পারে টিকা দেয়ার পরে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনার টিকা জরুরি লাইসেন্সের অধীনে অনুমোদন দেয়া হবে। তবে কোনোভাবেই তা কেমিস্টরা বিক্রি করতে পারবেন না। টিকা একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে প্রয়োগ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930