ট্রাকচাপায় হারুন (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন টাঙ্গাইলের সখীপুরে । আজ রোববার ভোর ৫টার দিকে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ছোমেদ আলীর ছেলে।

জানা গেছে, সাগরদিঘীগামী দ্রুতগতির একটি ট্রাক মোখতার ফোয়ারা চত্বরে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক হারুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930