ট্রাকচাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর কলেজের সামনে ।

বুধবার সন্ধ্যার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের সোনাবর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদল আলীর স্ত্রী জাহানারা বেগম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রাজবংশী গ্রামের একরাম আলীর ছেলে আরশাদ আলী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রহনপুর থেকে আড্ডাগামী একটি ট্রাক সোনাবর কলেজের সামনে আসার পর ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা জাহানারা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরশাদ আলী। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরশাদও মারা যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শামিম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালক পলাতক রয়েছে। ট্রাক ও এর চালককে ধরতে পুলিশ কাজ করছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930