ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় । আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও দুইজন।

সোমবার সকাল নয়টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জয়নাল ও রফিকুল নামে দুইজনের নাম জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে অটোরিকশায় করে কয়েকজন নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। ফেরিঘাট এলাকায় আসার পর পেছন থেকে একটি ট্রাক অটোটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোটির তিন যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ দুইজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930