ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন টাঙ্গাইলের নাগরপুরে । মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮), টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতা হিরা ওরফে সুবর্না (১৫) এবং সদর উপজেলার করটিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাপ্পী (২২)।

স্থানীয়রা জানান, নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বলরামপুর গ্রামে মমতা হিরা সুবর্নার নানার বাড়ি। তিনি সেখানে অবস্থান করছিলেন। বুধবার গভীর রাতে সুবর্নার বন্ধু শুভ তার সহযোগী বাপ্পীকে সঙ্গে নিয়ে বলরামপুর যায়। সেখান থেকে সুবর্নাকে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল শহরের দিকে রওনা হয়। রাত দুইটার দিকে টাঙ্গাইল-আরিচা সড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঠবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাপ্পী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শুভ ও সুবর্নাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাদের দুজনের মৃত্যু হয়।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930