ট্রাকচাপায় মো. মিলন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন কমলনগরে । রোববার রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন, মো. ফাহিম, মো. আরিফ ও শামিম। আহত ফাহিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে, বাকিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিলন উপজেলার হাজিরহাট ইউনিয়নের মুফতি আব্দুল কাদেরের বাড়ির দুলাল মিস্ত্রির ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হাজিরহাট বাজারের টিন ব্যবসায়ী মো. ফারভেজের ছেলে মো. ফাহিম মোটরসাইকেযোগে চরলরেন্স যাচ্ছিলেন। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের হাজিরহাট উপকূল কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা (চট্ট মেট্টো ট ১১-১৯) একটি ট্রাক চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীর ওপর উল্টে পড়েন। এ ঘটনায় গুরুতর আহত হন তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ফাহিম ও মিলনকে ঢাকার পঙ্গু হাসপাতালে   নেয়ার পথে মিলন মারা যান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930