ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন নোয়াখালীর মাইজদীতে । আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের নাম মহসিন প্রকাশ দিপু। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সোনাপুর-মাইজদী সড়কের হোয়াটহল কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী গ্রামের ইসলাম হাজী বাড়ির শফিক উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলা শহর মাইজদী থেকে একটি মালবাহী ট্রাক সোনাপুর যাচ্ছিল। সোনাপুর-মাইজদী সড়কের হোয়াটহল কমিউনিটি সেন্টারের সামনে আসার পর একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দিপু নিহত হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল ও ট্রাকটিও জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930